Prabashi Portland Portland, Oregon

দশমহাবিদ্যার ভাবনায়

প্রবাসীকালীপুজো ২০২৬

  • Saturday, November 7, 2026
  • 8 pm – 1 am
  • HECSA Balaji TemplePortland, Oregon
Maa Kali's idol on a gold-trimmed arched altar with marigold garlands and rows of oil lamps

ভক্ত আর মায়ের এক আশ্চর্য সম্পর্কশ্যামাসংগীত · সাধনার অঙ্গ

মা কালীর আরাধনায় বাংলার শ্যামাসংগীত চিরকালই হয়ে থেকেছে সাধনার এক অবিচ্ছেদ্য অঙ্গ। কখনও কমলাকান্তের আকুতি, কখনও প্রেমিক মহারাজের আত্মনিবেদন — এই গানগুলোর পরতে পরতে মিশে আছে ভক্তের সঙ্গে মায়ের এক আশ্চর্য সম্পর্ক। সেখানে আছে অভিমান, আবদার, ভালোবাসা আর মায়ের চরণে নিজেকে নিঃশর্তে সমর্পণের আকাঙ্ক্ষা।

এ বছর দশমহাবিদ্যার ভাবনায় সেজে ওঠা প্রবাসীর কালীপুজোয় সেই ভক্তি ও সমর্পণের আবহ ফিরিয়ে আনতে আবারও থাকছে আমাদের সম্মিলিত শ্যামাসংগীতের আসর।

পোর্টল্যান্ডের বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী চন্দ্রশেখরানন্দ মহারাজের তন্ত্রধারকত্বে অনুষ্ঠিত হবে মা কালীর নিশিপুজো। সঙ্গে থাকছে আতশবাজির আয়োজন, হোম এবং মধ্যরাতের পুষ্পাঞ্জলি।

আলোর উৎসবের বাইরেও কালীপুজোর যে এক গভীর অন্তর্জগৎ আছে, যেখানে গান মিশে যায় মন্ত্রে, আর উৎসব মিশে যায় উপাসনায় — আসুন, সকলে মিলে সেই অনুভবের শরিক হই।

Saturday, 7 November

সন্ধ্যা থেকে মধ্যরাত

  1. 6:30 pmto 8:00 pm
    কালীপুজো মহাভোজChrist United Methodist Church
  2. 8:30 pm
    পুজো শুরু
  3. 9:00 pm
    আতশবাজি
  4. 9:30 pmto 11:00 pm
    কালী কীর্তন · শ্যামাসংগীত
  5. 11:00 pm
    হোম
  6. 12:00 am
    পুষ্পাঞ্জলি
  7. 12:30 am
    ভোগ বিতরণ
  • Green koraishutir kochuri in a brass bowl

    Koraishutir Kochuri

  • Aloor dom, spiced baby potatoes in gravy

    Aloor Dom

  • Grilled malai kebab and paneer tikka skewers on a leaf

    Chicken Malai Kebab / Paneer Tikka

    Non-vegVeg

  • Bengali-style fried rice with cashews and peas

    Bengali-Style Fried Rice

  • Mutton kosha in a brass bowl

    Mutton Kosha / Veg Korma

    Non-vegVeg

  • Rosogolla topped with saffron in a brass bowl

    Rosogolla

Get tickets

Where to be

Mahabhoj

Christ United Methodist Church

6:30 pm – 8:00 pm

12755 NW Dogwood Street, Portland, OR

Open in Maps

Pujo, kirtan, homa & pushpanjali

HECSA Balaji Temple

8:00 pm – 1:00 am

নিশিপুজো, শ্যামাসংগীত, হোম এবং মধ্যরাতের পুষ্পাঞ্জলি।

Open in Maps

জয় মা কালী

Prabashi Portland · Kali Pujo 2026