
৬ই জুন, ২০২৬ | বিকেল ৫টা | HECSA Auditorium
পোর্টল্যান্ডের অসংখ্য নাট্যপ্রেমীদের জন্য Prabashi Portland এর বৈশাখী উপহার—বাংলার প্রখ্যাত নাট্যদল স্বপ্নসন্ধানী-র বহুল প্রশংসিত প্রযোজনা “তারায় তারায়”। নির্দেশনা ও অভিনয়ে কৌশিক সেন। সঙ্গে থাকছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঋদ্ধি সেন, সুরঙ্গনা এবং আরও অনেকে।
আমাদের নিত্যদিনের জীবনে লুকিয়ে থাকা কঠোর বাস্তবতা আর তার উল্টো দিকে ভ্যান গঘের Starry Night-এর রঙের উন্মাদনায় মেশানো কল্পনার জগৎ—এই দুইয়ের মাঝেই যেন সর্বক্ষণ চলতে থাকে এক আলো-অন্ধকারের লড়াই। সেই টানাপোড়েনের গল্পই এই নাটক “তারায় তারায়”।
এই নাটক আপনাকে শুধু বিনোদন দেবে না—ভাবাবে, নাড়া দেবে, হয়তো কোথাও নিঃশব্দে ছুঁয়ে যাবে মনকে। নাটক শেষে আকাশের দিকে তাকাতে ইচ্ছে করবে—আর মনে হবে, প্রতিটি তারা যেন এক একটি অসমাপ্ত গল্প, যার কিছুটা হয়তো আমাদের সবার মধ্যেই লুকিয়ে আছে।
পোর্টল্যান্ডের বাঙালিদের জন্য রইল সাদর আমন্ত্রণ।
🎟️ টিকিট: 👉Click Here
| Ticket Type | Price | Cart |
|---|---|---|
| তারায় তারায় | $40.00 |
Select options |